২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে জাতীয় বীমা দিবস পালিত

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
“করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় বীমা দিবস -২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্য শুক্রবার (১ মার্চ) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে জেলা প্রশাসন। র‌্যালীটি জেলা প্রশাসক চত্তর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনারায় এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা অংশ নেয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডা: মো. ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জীবন বীমা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জোনাল ম্যানেজার অনিমেষ, ডেপুটি ম্যানেজার সেলিম খান, পপুলার লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি রুহুল আমিন, রূপালি লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি পলাশ শেখ. জীবন বীমা কর্পোরেশনের শী মোহন্ত, যমুনা লাইফ ইন্সুরেন্সের মিজানুর রহমান, আলফা লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি আব্দুল কাদের, মো: সোহেল, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি আব্দুল হক, জাকারিয়া, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি নাসিমা খান প্রমুখ। সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক তিন লক্ষ টাকার মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়