২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সেমিফাইনাল থেকে বিদায় ইমরানুরের

প্রতিদিনের ডেস্ক
আরও একবার আন্তর্জাতিক মঞ্চে স্বপ্ন ভাঙলো। ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকসের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন ইমরানুর রহমান। স্কটল্যান্ডের গ্লাসগোতে ৬০ মিটারের হিটে ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব। তবে সেমিতে নিজের হিটের চেয়ে ০.০৪ সেকেন্ড সময় বেশি নিয়ে বাদ পড়েন এশিয়ান ইনডোরের সাবেক স্বর্ণজয়ী ইমরান। দেশের অ্যাথলেটিকসে আধিপত্য ধরে রাখলেও আন্তর্জাতিক আসরে সময়টা ভালো যাচ্ছে না ইমরানুর রহমানের। ২০২২ সালের ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকসেও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন। এবারও সেমিতেই থামলো স্বপ্নযাত্রা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়