প্রতিদিনের ডেস্ক
২০২২ সালের নভেম্বর মাসে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের কোলে আসে তাদের প্রথম সন্তান রাহা। তাদের কন্যাকে একবার দেখার জন্য উদগ্রীব ছিলেন অনুরাগীরা। কিন্তু রাহার বাবা-মা ঠিক করেছিলেন এখনই মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন না। কিন্তু অবশেষে ইনস্টাগ্রামে প্রথমবারের মতো মেয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন আলিয়া। এরইমধ্যে অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে ছবির কমেন্ট বক্স।

