৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে ৭ মার্চ উদযাপন

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচির মধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার ৯:৩০ টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্টের পক্ষে জেলা প্রশাসন পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানানো হয়। পুস্পমাল্য শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আজিম-উল আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু,ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মসির উদ্দিনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ এবং তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। সেই সাথে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষনের পটভুমিকা তুলে ধরেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়