২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজধানীতে ছাত্রদলের মিছিল

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর নয়াপল্টনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে এ মিছিল হয়।দুপুর ১টায় নয়াপল্টনে ঢাকা ব্যাংকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পলওয়েল সুপার মার্কেট ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এসময় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সব রাজনৈতিক মামলার প্রত্যাহার, সরকারবিরোধী নানান স্লোগান দেন তারা।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া বলেন, দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদলের সবাইকে একসঙ্গে নিয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবো। ছাত্রদলের নেতৃত্বে ১৫ বছর ধরে জেঁকে বসে থাকা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবো।
মিছিলে ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিঠু, মাহমুদুল হাসান বসুনিয়া, এস এম আনিসুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন ফয়সাল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, এম এ রহিম শেখ, আকরাম হোসেন তারেক, সাবেক সহ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হুমায়ন কবির নয়ন, সাবেক সদস্য আফজাল রহমান, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান, ইরফান আহমেদ ফাহিম, হামদে রাব্বি আকরাম, মামুনুর রহমান, আশিকুর রহমান, মাইনউদ্দিন চৌধুরি, ইমাম হোসেন নির্ঝন, মো. শাহাবউদ্দিনসহ অসংখ্য নেতাকর্মী।এর আগে গত ১ মার্চ ছাত্রদলের কমিটি ভেঙে ৭ সদস্যের আংশিক কমটি ঘোষণা করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়