২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার পেলেন ৫ গুণিজন

প্রতিদিনের ডেস্ক:
শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার-২০২৪ পেলেন ৫ গুণিজন। ৯ মার্চ বিকেল ৩টায় শ্রীপুর উপজেলা মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয়।পুরস্কারপ্রাপ্তরা হলেন—সংগীতে মুনশী ওয়াদুদ, কবিতায় সুমন সরদার, গবেষণায় মাহমুদ শামসুল হক, কথাসাহিত্যে শেখর ইমতিয়াজ ও শিশুসাহিত্যে মামুন সারওয়ার।
শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়। আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
২০১০ সালে শ্রীপুর সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে সংগঠনের পক্ষ থেকে শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার দেওয়া হচ্ছে।
এর আগে পুরস্কার পেয়েছেন—আবিদ আনোয়ার, আলী ইমাম, ড. তপন বাগচী, ফারুক নওয়াজ, ড. রকিবুল হাসান, জাহাঙ্গীর আলম জাহান, জগলুল হায়দার, প্রশান্ত মৃধা, দীলতাজ রহমান, তুষার কবির, দীলিপ সোম, আবদুর রউফ, আশিক মুস্তাফা, জাহিদ হাসান তাপস, অনিমা মুক্তি গমেজ, আতাউর রহমান, আমজাদ হোসেন, আবেদীন জনি, বীরেন মুখার্জী, স ম শামসুল আলম, মনি হায়দার, আতিকুর রহমান এবং জেড আই সুবেদ প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়