প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় রাহিব রেজার মৃত্যু অবহেলায় হয়েছে কি না তদন্তে কমিটি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

