২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শরণখোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

শামীম হাসান সুজন শরণখোলা
ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা এই প্রতিপাদ্যে শরণখোলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সাত দিনব্যাপী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয় । জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালীর আয়োজন করা হয়। বর্ণাঢ্য ৱ্যালী শরণখোলা উপজেলা পরিষদ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। বর্ণাঢ্য ৱ্যালীতে অংশগ্রহণ করেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের প্রতিটি দপ্তরের কর্মকর্তারা কোষ্ট গার্ড জন-প্রতিনিধি শিক্ষক সাংবাদিক মৎস্যজীবী জেলে সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বর্ণনাঢ্য ৱ্যালী শেষ করে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরণখোলা উপজেলার উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা শরণখোলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় কচুয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস রামপাল উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ বাগেরহাট সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী তখন উপস্থিত ছিলেন শরণখোলা মোড়লগঞ্জ উপজেলার কোষ্ট গার্ডের কনটিজেন্ট কমান্ডার হায়দার আলী বাংলাদেশ কৃষি ব্যাংক রায়েন্দা বাজার শাখার শাখা ব্যবস্থাপক দেবাশিষ রায় উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ রবিউল ইসলাম সহ মৎস্যজীবীরা। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়