১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার সকালে যশোর ঝিনাইদহ মহাসড়কের চুরামনকাঠি বাজারে যশোর অভিমুখে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল পলাশ মিয়া (৩০)নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে (যশোর ট-১১-৫০১১) আটক করেছে । নিহত পলাশ মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার পাইলানপট্টি এলাকার চানমিয়ার ছেলে। পলাশ তার ব্যবহৃত মোটরসাইকেল (খুলনা হ-১১-৪৮৬৯) যোগে ঝিনাইদহের যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এরফলে ঘটনাস্থলে পলাশ নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে। এ বিষয়ে বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জকে মোবাইল ফোনে ফোন দিলে তিনি বলেন ,আমি মেডিকেলে ভর্তি আছি বিষয়টি আদম আলী জানে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়