২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অপহরনের এক সপ্তাহ পার হলেও উদ্ধার হয়নি অষ্টম শ্রেণীর ছাত্রী

আকতারুজ্জামান, রুপদিয়া
অপহরনের এক সপ্তাহে উদ্ধার হয়নি যশোর সদর উপজেলার শাঁখারিগাতী এম এল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে ছাত্রর পরিবারটি চরম উদ্বেগ উনকন্ঠার মধ্যে সময় পার করছে। তাদের ধারনা নাবালিকা 14 বছরের মেয়েটিকে শান্তশীল ও তার সহযোগীরা নানারকম ক্ষতি করতে পারে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পিতা। অভিযোগে জানা যায় যশোর সদর উপজেলার শাখারীগাতী গ্রামের স্বপন শীলের বখাটে পুত্র শান্তশীল (২৩) মেয়েটি স্কুল যাওয়ার পথে উত্যাক্ত করতো ও বিয়ের প্রস্তাব দিতো। এ ব্যাপারে মেয়ের বাবা শান্তশীলের অভিভাবকদেরকে বারবার বলা সত্বেও তারা কর্ণপাত করেনি বরঞ্চ ছেলেকে উস্কানি দিয়েছে এবং মেয়ের বাবাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করেছে। সর্বশেষ গত ইংরেজি ০৬/০৩/২০২৪ আনুমানিক সকাল নয়টার দিকে মেয়েটি স্কুল যাওয়ার পথে বিদ্যালয়ের কাছে পৌঁছাইলে শাঁখারীগাতি গ্রামের স্বপন সিলের ছেলে শান্ত শীল, হাফিজুরের ছেলে রাকিব, স্বপন শীলের স্ত্রী ও শান্ত শিলের মা শ্রীমতি সুচিত্রা রানী শীল, শান্ত শীলের পিতা স্বপন শীল, মেয়েটির পথ রোধ করিয়া একটি সাদা রংয়ের প্রাইভেট কারে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক উঠিয়ে নেয়। মেয়েটির ভাই বিষয়টি দেখিয়া বাধা দিলে তারা দ্রুত গাড়িটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঐদিন নিজের মেয়েকে উদ্ধারের জন্য সকল প্রকার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজের ১৪ বছরের নাবালিকা মেয়েকে উদ্ধারের জন্য ঐদিনই কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সাত দিন পার হলেও নাবালিকা মেয়েটি উদ্ধার না হওয়ায় চরম উদ্বেগ উৎকণ্ঠের মধ্য দিয়ে সময় পার করছে মেয়ের পরিবারটি। এ ব্যাপারে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচাR© এস আই মিহির দাস বলেন ছাত্রী অপহরন হয়েছে মর্মে অভিযোগ হয়েছে আমরা মেয়েটি উদ্ধারে সe©ত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাকরি যতদ্রত সম্ভব মেয়েটিকে উদ্ধার করতে ও অপহরণকারীদের আটক করতে সক্ষম হবে। এলাকাবাসীর দাবি অবিলম্বে অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের দ্রুত হস্তকে কামনা করেছে ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়