২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

চিকিৎসার জন্য টাকা পাবেন দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা

প্রতিদিনের ডেস্ক:
দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিচ্ছে সরকার। প্রতি দুইমাস পরপর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এ অনুদান দেওয়া হয়। মার্চ-এপ্রিল প্রান্তের আবেদন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমানের শিক্ষার্থীরা অনুদান পেতে অনলাইনে আবেদন করতে পারবেন।প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছ্বল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়। ‘দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিক, ২০২০’ অনুসরণ করে এ অনুদান দেওয়া হবে।চিকিৎসার অনুদান পেতে শিক্ষার্থীকে এই লিংকে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে। চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি দুই মাস অন্তর অনলাইনে আবেদন করতে পারবেন। তবে একজন শিক্ষার্থী তার চিকিৎসা মেয়াদে একবারমাত্র অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়