২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এনএসআইয়ের নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

প্রতিদিনের ডেস্ক
এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) এর নতুন পরিচালক (ডিআইজি) নিয়োগ পেয়েছেন বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ মোহাম্মদ তানভীর।তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে সোমবার (১৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত এনএসআইয়ের পরিচালক সেলিম মো. জাহাংগীরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্ম অধিক্ষেত্রে ফিরিয়ে নিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়