২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাটকেলঘাটায় ধর্ষকের শাস্তির দাবিতে গ্রামবাসির মানববন্ধন

শাহিনুর রহমান, পাটকেলঘাটা
সাতক্ষীরায় বুদ্ধি-প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলার আসামি আলমগীরের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৮ মার্চ) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ধর্ষিতা মেয়ের অভিভাবকসহ স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণ করেন। তারা ধর্ষক একই এলাকার রকিব আনছারীর ছেলে আলমগীরের সঠিক বিচারের দাবী জানান।ধর্ষিতার বাবা-মা জানান, প্রতিবন্ধী মেয়ের সঙ্গে জামাইয়ের মনোমালিন্য হওয়াতে বিগত ৫/৬ মাস ধরে আমাদের বাড়িতে থাকে। এর আগেও আমার মেয়েকে নিয়ে চলে গেছিল। গত শুক্রবার (২ মার্চ) বিকালে ধর্ষক আলমগীর বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে বাড়ির পাশে বাশ বাগানের একটি গর্তে নিয়ে তাকে ধর্ষণ করে। এব্যাপারে আমরা পাটকেলঘাটা থানায় অভিযোগ করি। এঘটনায় পাটকেলঘাটা থানায় ৯(১) ২০০০ সালের ধারায় একটি মামলা হয়। পুলিশ আসামিকে আটক করে জেল-হাজতে প্রেরণ করে। মানববন্ধনে উপস্থিত ধর্ষিতার মা-ভাই, নগরঘাটার ইউনিয়নের সাবেক মেম্বর বাবলুর রহমানসহ গ্রামবাসী ধর্ষকের দ্রুত শাস্তির দাবী জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়