প্রতিদিনের ডেস্ক
কন্যাসন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ১৮ই মার্চ বাংলাদেশ সময় বিকাল ৪টায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন তিনি। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। এদিকে লিজার মা হবার খবর প্রকাশ্যে আসে সোমবারই। সেদিন বিকালেই মা হয়েছেন তিনি। বর্তমানে লিজার স্বামী সবুজ খন্দকারসহ নিউ ইয়র্কে রয়েছেন। খুব দ্রুতই দেশে ফেরার কথা রয়েছে লিজার।

