প্রতিদিনের ডেস্ক:
ভুল চিকিৎসায় স্থপতি রাজিব আহমেদের মৃত্যুর ঘটনায় ১৭ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কবির চৌধুরীর লাইসেন্স বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (২০ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

