৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাড়ায় ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ৮০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী ইউসুফ মুসল্লী (৩৫), জিয়াউর কাজী (৩৫) ও নাজমুল শেখ ওরফে নাজু (৪৬) নামের তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইউসুফ মুসল্লী লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের রউফ মিয়ার ছেলে, জিয়াউর কাজী একই গ্রামের তবিবর কাজীর ছেলে এবং নাজমুল শেখ ওরফে নাজু সদর উপজেলার নিধিখোলা গ্রামের আমির শেখের ছেলে। বৃহস্পতিবার দুপুরে লোহাগড়ার ইতনা ইতনা চৌরাস্তা বুলবুল স্টোরের মুদি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার জানান,আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়