প্রতিদিনের ডেস্ক
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার সাবলীল অভিনয় মন ছুঁয়ে যায় দর্শকের। কিন্তু, কঙ্গনাকে নিয়ে রয়েছে একাধিক বিতর্কও। বিভিন্ন সময় নানা মন্তব্যের জেরে বিতর্কে জড়ান। এ ছাড়াও নানা বিষয় চাঁছাছোলা বক্তব্যের জন্যও বারবার চর্চায় চলে আসেন কঙ্গনা রানাওয়াত। জুনিয়র থেকে সিনিয়র, কাউকেই ছেড়ে কথা বলেন না কঙ্গনা। তবে বিতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের ছন্দেই জীবনে চলতে পছন্দ করেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। একাধিক সাক্ষাৎকারে জীবনের অনেক অজানা কথাই শেয়ার করেছেন কুইন কঙ্গনা। ছোটবেলায় পাড়ার ছেলের দ্বারা কীভাবে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সেই ঘটনার কথাও শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নায়িকা বলেন, আমাদের এলাকায় একটি ছেলে ছিল।
আমার থেকে হয়তো তিন-চার বছরের বড়। যৌনতা প্রদর্শন করার চেষ্টা করতেন। আমরা সকলেই খুবই ছোট ছিলাম। আমাদের ডেকে কাপড় জামা খুলতে বলতো। তারপর আমাদের চেক করতো। সেই সময় আমার বয়স ছিল মাত্র পাঁচ-ছয় বছর। বুঝতেই পারিনি আমার সঙ্গে ঠিক কী হচ্ছে। আমার মনে এই ধরনের পুরুষ সমাজের চারদিকে রয়েছে। তিনি আরও বলেন, অনেক মেয়েই ছোটবেলায় এই ধরনের ঘটনার শিকার হয়ে থাকেন। কিন্তু, জনসমক্ষে সে কথা কেউ বলার সাহস পায় না।

