১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বার্মিজ চাকু সহ চার যুবক আটক পুলিশের হাতে

নিজস্ব প্রতিবেদক
যশোরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি বার্মিজ চাকুসহ চার যুবককে আটক করেছে।আটককৃতরা হচ্ছে যশোর শহরের বারান্দীপাড়া আমতলা মোড়ের গিয়াস উদ্দিনের ছেলে বরকত আলী সাফা (২১), আশরাফুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম (১৯), পূর্ব বারান্দী মোল্লাপাড়া প্রাইমারি স্কুলের সামনের ওসমান গণির ছেলে ইয়াসিন আরাফাত (২১) এবং মোল্লাপাড়া কবরস্থান রোডের মোক্তার আলীর ছেলে জিসান (১৯)। যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই ইমরানুর কীবর জানিয়েছেন শুক্রবার রাতে শহরের বড় বাজার এইচএমএম রোডের আশরাফুল আলম ধনুর বিউটি সু নামক দোকনের সামেন কতিপয় যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য সেখানে অবস্থান করঠে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। রাত পৌনে ১০টার দিকে সেখানে গিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে সাফার প্যান্টের পকেট থেকে ১টি স্টিলের চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় চারজনের নামে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়