৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় গাছের গুড়ি চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় বাড়িতে কেটে রাখা গাছের গুড়ির নীচে চাপা পড়ে লাবিব ইসলাম (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে। সে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কিসমত খানপুর গ্রামের ওমর আলীর ছেলে। শনিবার (৩০ মার্চ) সকালে নিজ বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি এদিন সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে কেটে রাখা কয়েকটি (শিশু, মেহগনিসহ বিভিন্ন) গাছের গুড়ির উপর খেলা করছিলো। এসময় অসাবধানতায় একটি গাছের গুড়ি গড়িয়ে শিশুটির শরীরের উপর পড়ে। পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় দ্রুত গাছের গুড়ি সরিয়ে উদ্ধার করে দেখেন সে মারা গেছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠনো হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়