৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সজনে গাছে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জগদীশ সানা, আশাশুনি
সাতক্ষীরার আশাশুনিতে সজনে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ইয়াকুব আলী (৫১)নামে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) বেলা ১১ টার দিকে আশাশুনি উপজেলা সদরের দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের দক্ষিনপাড়া গ্রামের মৃত কালো গাজীর ছেলে। ইয়াকুব আলীর ছোট ভাই রবিউল ইসলাম জানান, তার বড় ভাই সকালে সজনে গাছের ডাল কাটতে গাছে ওঠেন। ডাল কাটার এক পর্যাযে অসাবধানবশত বিদ্যুতের তারের ওপর কাঁচা ডাল পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছে মারা যায়। পরে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা এসে গাছ থেকে ইযাকুব আলীর মরদেহ উদ্ধার করে। আশাশুনির থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, সজনে গাছের পাশে বিদ্যুৎতের তার ছিল। ইয়াকুব আলী ডাল কাটতে গিয়ে কাঁচা ডাল তারের উপরে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীযদের সংবাদের ভিত্তিতে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনা একটি অপমৃত্যু মামলার হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়