৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার

প্রতিদিনের ডেস্ক
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ‘র‌্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।’
তবে তাকে কোথা থেকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তারা পরে এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে জানায় র‌্যাব।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ব্যাংকের একটি ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। বৃহস্পতিবার তার মুক্তিপণ হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকা দাবি করে সন্ত্রাসীরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়