৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শান্তিচুক্তির আরো বিবরণ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট

প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির আরো বিশদ বিবরণ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার ইরানি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তির অংশ হিসেবে বর্তমানে কাতারের হেফাজতে থাকা ৬০০ কোটি ডলারের জব্দকৃত তহবিল ফেরত দেবে যুক্তরাষ্ট্র।মাসুদ পেজেশকিয়ান বলেন, “সমঝোতা স্মারকের সমস্ত শর্ত আমাদের অনুকূলে রয়েছে এবং এই আলোচনা ও সমঝোতার সাফল্য সুস্পষ্ট হয়ে উঠবে।”তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, “যিনি তার সাম্প্রতিক ভাষণে আমাদের অনেক কিছু করতে নিষেধ করেছিলেন, তিনিই সেগুলোকে জনগণ ও জাতির অধিকার হিসেবে ঘোষণা করেছেন।”ইরানি প্রেসিডেন্ট বলেন, “কাতারে থাকা আমাদের ৬০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে।”পেজেশকিয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও কটাক্ষ করে বলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই আলোচনা নিয়ে তিনিই ‘প্রথম অসন্তুষ্ট ব্যক্তি হবেন।’নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ধর্মীয় আদেশের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমেরিকার একমাত্র বক্তব্য হলো, আমাদের যেন পারমাণবিক বোমা না থাকে। শহীদ নেতাও বারবার এই কথাই বলেছিলেন, আমরা পারমাণবিক বোমা চাই না।”

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়