৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোল্লাহাটে নির্মম পৈশাচিকতায় শিশু হত্যা : চাঞ্চল্য

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে নির্মম পৈশাচিকতায় প্রায় ৫ বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে। আকসান নামে ওই শিশুটিকে হাত-পা-মুখে পলিথিন ও সার্জিক্যাল টেপ দিয়ে জড়িয়ে হত্যা করা হয়। শনিবার বিকেলে পলিথিন ও সার্জিক্যাল টেপ দিয়ে মুখ-মাথা প্যাচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় মোল্লাহাট থানা পুলিশ ও পিবিই বাগেরহাট পুলিশ শিশু আকসানের লাশ উপজেলার কচুড়িয়া এলাকার বিল্লাল শরীফের বাড়ির পাশে একটি পান বরাজের গর্ত থেকে উদ্ধার করেছে। শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। নিহত শিশু আকসান কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের দরিদ্র মো: কামরুজ্জামানের ছেলে। এ ঘটনায় সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিচ্ছে। সটনার সত্যতা স্বীকার করলেও মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম কে বা’ করা পৈশাচিক এ ঘটনা কি উদ্দেশ্যে ঘটিয়েছে তা বলতে পারেননি।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়