৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় নবগঙ্গা নদীর পাড় থেকে শিশু নিখোঁজ,মেলেনি সন্ধান

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় জুবাইদা (২) নামে এক শিশু নদীর পাড় থেকে নিখোঁজ হয়েছে। দিনব্যপি উদ্ধার অভিযান চালিয়েও ওই শিশুর সন্ধান মেলেনি। সোমবার উপজেলার পৌরসভার গোফাডাঙ্গা গ্রামে নবগঙ্গা নদীর পাড় থেকে নিখোঁজ হয় শিশু জুবাইয়দা। জোবাইদা গোফাডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। শরিফুল ইসলাম জানান, আমার মেয়ে ও আমি সকালে বাড়ির উঠানে খেলাধুলা করি। পরে জুবাইদাকে উঠানে রেখে বাজারে যাই। ওর মা ঘরের কাজে ব্যস্ত থাকায় মেয়ের খেয়াল রাখতে পারেনি। বাজার থেকে ফিরে দেখি জুবাইদা বাড়িতে নেই, বাড়ির পাশের নবগঙ্গা নদীর তীরে গিয়ে মেয়ের স্যান্ডেল দেখতে পাই। তারপর আমার কান্না কাটি শুনে প্রতিবেশীরা এসে প্রাথমিকভাবে নবগঙ্গা নদীতে উদ্ধার কাজ চালায়। খোঁজ না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়। এক পর্যায়ে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। তবে দিনব্যপি নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান সন্ধ্যায় জানান, দিনব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ শিশু জুবাইদার কোন সন্ধান পাওয়া যায়নি। শিশুটি আদৌ নদীতে ডুবে গেছে কিনা তার পরিবার সঠিক তথ্য দিতে পারছেনা।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়