১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২০ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এর মধ্যে ১৭ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা এবং তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নৌ পুলিশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর, মিনি কক্সবাজার ও চিরাচর নাকম স্থানে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় হাতে নাতে তাদের আটক করা হয়।
এসময় জেলেদের কাছ থেকে ১০০ মিটার সুতার তৈরি লাসা জাল, দুই হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচটি মাছ ধরার পুরনো কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল ও নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়