১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

একটি ডিমের দাম ২ লাখ ২৬ হাজার রুপি!

প্রতিদিনের ডেস্ক
কাশ্মীরের সোপোর জেলার মাল মাপানপুরা গ্রামের একটি মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় যে ঈদ উপলক্ষে বাড়ি বাড়ি ঘুরে তারা নগদ অর্থ আর বিভিন্ন সামগ্রী দান হিসেবে সংগ্রহ করবে। এতে এক নারী একটা ডিম দিয়ে বলেন তার দানটা যেন আমি গ্রহণ করা হয়। অন্যান্য জিনিষগুলো তো বিক্রি করার পর ডিমটাকে নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়। তিনদিন পরে ডিমটা ফেরত নিয়ে নেয়া হবে, এরকম সিদ্ধান্তও জানানো হয়। প্রথম দুদিনে ১০, ২০, ৩০ ও ৫০ হাজার ভারতীয় রুপি পর্যন্তও দর উঠেছিল। প্রতিবারই ডিমটা ফেরত নিয়ে নেয়া হয়। এরপর শেষ দিনে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিলাম চলে। শেষ দিনের নিলামে নিলামে দুবার হাঁক দেয়া হয়েছিল ৫৪ হাজার ভারতীয় রুপির। এসময় এক ব্যবসায়ী হামিদ দর হাঁকেন ৭০ হাজার রুপি। এভাবেই মোট দুই লাখ ২৬ হাজার ৩৫০ ভারতীয় রুপি জমা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়