৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মা-বাবার সঙ্গে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো ভাই-বোনের

নড়াইল সংবাদদাতা
নড়াইলে পানিতে ডুবে তিন্নি (৫) ও তানহা (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার কলোরা ইউনিয়নের বাহির গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই শিশু ওই গ্রামের জালাল মোল্লার সন্তান। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের দিকে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরে ঘের পাড় ধরে বাবা জালাল মোল্লা একুট দূরে এগিয়ে যান। বাড়িতে কাজ থাকায় মাও বাড়িতে ফিরে আসেন। মা বাড়িতে আসার কিছু সময় পর ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘেরের পানি থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়