৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন ১৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রেজাউল করিম, লোহাগড়া
উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগড়ায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার (২১ এপ্রিল) চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে জমা দিয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ,চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন মুন্সি নজরুল ইসলাম, শেখ সাজ্জাদ হোসেন মুন্না, এসএম এ হান্নান রুনু, একেএম ফয়জুল হক রোম, এসএম শরিফুল আলম,মোঃ তারিকুল ইসলাম উজ্বল,মোঃ আইয়ুব হোসেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আজম মোল্যা,মোঃ বাবুল মিয়া, মোঃ মোস্তফা কামাল,এফআর রোমান রায়হান,মোঃ মাহামুদুর রহমান,মোঃ জাহিদুর রহমান, মোঃ কামরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ কাকলি বেগম,মিসেস কনিকা ওছিউর ও ফারহানা ইয়াসমিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন । আগামী ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ এবং ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়