বটিয়াঘাটায় অস্ত্রসহ আটক ১

বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা থেকে অস্ত্রসহ মৃন্ময় রায় মঞ্জু (৪৮) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে র‍্যাব তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে দৈশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি চাপাতি ও একটি রাম দা উদ্ধার করা হয়। মৃন্ময় রায় বটিয়াঘাটা থানার গোপালখালি গ্রামের মৃত নির্মল কান্তি রায়ের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গঙ্গারামপুর ইউনিয়নের গোপালখালি বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মৃন্ময় রায়কে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি চাপাতি ও একটি রাম দা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। বুধবার বেলা ১১ টায় জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে যার নাম্বার ১৮।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়