৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৭ এপ্রিল) ভোরে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল।গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. রবিউল মোল্লা (২৩), মো. জাবেদ হাওলাদার (২৩), মো. তাছিন (১৮) ও মো. রবিউল মীর (১৮)। তাদের কাছ থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু এবং তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা র‌্যাবকে জানায়, তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মামলা দায়েরের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়