৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জমির হোসেনের তিনটি কবিতা

প্রতিদিনের ডেস্ক:
মানুষের স্বভাব
অনিত্য দুর্ভিক্ষ আলোয় ঘুমিয়ে সব আত্মীয়
উঁকি মারে মাঝে মধ্যে দেয়ালের বিপত্তি
উলঙ্গ দেহ অসীম নির্লজ্জ
ক্ষুধায় চিবায় পাথর
বাঁচতে আকুতি নির্লজ্জ দৌড়ে পালায়।
বধির সমাজ দুর্বল মেরুদণ্ড
ওদের হুংকারে চারদিক নিস্তব্ধ
বনের বাঘ ভয়ে কাঁপে
মানুষ জাতের চালচলন।

অন্ধকার ভালোবাসা
জলের আশায় প্রবাহ মন
স্বাদ মিটবে আলিঙ্গন
জীবন যৌবন থমকে যায়
প্রাপ্তির অসম্মান হৃদয় পায়।
চিমটি কাটে শরীর পানে
অদৃশ্য অনুভূতি টানে
পথের মাঝে কাটা সারি
জীবন সুরক্ষায় বন পাড়ি
অন্ধকারে পা বাড়ালে
ভালোবাসা চিমটি কাটে।
নষ্ট মানুষ পঁচা সমাজ
সুশিক্ষার ভাটাঁ?
পথভ্রষ্ট অগ্রজ প্রজন্ম
নীতি-নৈতিকতার অবক্ষয়
লাইনচ্যুত ট্রেনের মতো
সততা পৃষ্ঠে গেছে সেই কবে।
তোষামোদ আজ সমাজজুড়ে
প্রজন্ম তাই দিকবিদিক
জ্ঞান চর্চার নোঙর খোঁজে।
মানুষের আত্মচিৎকার
সুশীল সমাজ অন্ধ বধির
আলোতে ধনীরা গিলছে ধন
অধম না হলে উপায় কি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়