৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাঘারপাড়ায় নৈরাজ্য সৃষ্টি ও আ.লীগ নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ

শান্ত দেবনাথ, বাঘারপাড়া
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে নৈরাজ্য সৃষ্টি ও আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২৯ এপ্রিল ) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা আজগর আলীর নেতৃত্বে গত রোববার দুপুরে ত্যাগী আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়। পাঁচবারের ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদারের বিরুদ্ধে তথাকথিত মানববন্ধনের সমালোচনা করে বক্তারা বলেন, যারা শান্ত বাঘারপাড়াকে অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আলমগীর সিদ্দিকী, সাবেক ছাত্রলীগ নেতা শামছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রেহমান জেমাম বাবু, ছাত্রলীগ নেতা পাপন হাসান রাকিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা রিয়াদ হোসেন। সমাবেশ শেষে আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়