৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় তীব্র তাপদাহে ২১ শিক্ষার্থী অসুস্থ্য, ছুটি ঘোষণা

রেজাউল করিম, লোহাগড়া
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিনে তীব্র তাপদাহে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার ১২টা দিকে এ ঘটনা ঘটার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে প্রতিষ্ঠানটি তাৎক্ষনিকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অনিন্দ সরকার জানান, তীব্র গরমের কারণে ১১টা থেকে শিক্ষার্থীরা অসুস্থ্য বোধ করছিল। বেলা ১২টার দিকে সপ্তম শ্রেণীর সাহারা খাতুন. রেজোয়ান, সোহাগ, বায়েজিদ. অনামিকা, সিহাব মিয়াসহ ৮ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে মাথা ঘুরে পড়লে তাদেরকে স্থানীয় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ ফজলুর রহমান এসে চিকিৎসা দিয়ে সুস্থ্য করেন। এ সময় অন্য শ্রেনীর আরো ১৩ জন শিক্ষার্থীর মধ্যে বমি ও মাথাঘুরা ভাব দেখা দেয়। এ ঘটনার পর লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে তাৎক্ষনিকভাবে প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা রইচ উদ্দিন জানান, অতিরিক্ত গরমের কারনে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তারা ঠিকমত লেখাপড়া করতে পারছে না। তিনি স্কুল-কলেজে মর্নিং সিপ্ট চালু করার দাবী জানান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়টি উর্দ্বতন কতৃপক্ষকে অবহিত করেছি। লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম জানান,শিক্ষার্থীদের অসুস্থ্যতার কারনে তাৎক্ষনিকভাবে প্রতিষ্ঠানটি একদিনের জন্য ছুটি দিতে বলেছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়