১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরান যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ

প্রতিদিনের ডেস্ক:
ইরানের বিপক্ষে যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। নতুন তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধে আহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা ৪১৫ তে দাঁড়িয়েছে। পেন্টাগনের বরাতে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী থেকে সর্বোচ্চ ২৭১ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন ও ১৯ জন মেরিন সেনা আহত হয়েছেন।উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংঘাতও তীব্রতর হচ্ছে, যার প্রভাব পড়ছে মার্কিন সামরিক বাহিনীতে। হতাহত ও আহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পেন্টাগন নিয়মিতভাবে তাদের এ ক্ষয়ক্ষতির হিসাব হালনাগাদ করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়