৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করলো কিশোর গ্যাংয়ের সদস্যরা 

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে সাব্বির হোসেন(১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং নাইম গ্রপের সদস্যরা।বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার পাশের্খালী ব্রিজের উপর ঘটনাটি ঘটে।পরে স্থানীয়রা রক্তাত্ত¡ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সে পাশর্বর্তী মুন্সিগঞ্জের সিংহড়তলী গ্রামের রবিউল ইসলামের ছেলে। দুই বছর আগে কালিঞ্চির ডাবল মার্ডারের ঘটনার সাথে একই কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল।সাব্বির এ বছর বনশ্র শিক্ষা নিকেতন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।আহত সাব্বিরের পিতা রবিউল ইসলাম জানান বুধবার বিকালে রমজানগর-মুন্সিগঞ্জ এলাকায় অনুষ্ঠিত মাহফিলে যায় তার ছেলে। এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফেরার পথে বাদানুবাদের জেরে ঐ এলাকার কিশোর গ্যাং প্রধান নাইমের নেতৃত্বে মাহিম,আছানুর, সুমনসহ সাত/আট জন সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এঘটনায় তিনি ঘটনার সাথে জড়িত বিশোর গ্যাংয়ের সাত জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল করাম আজাদ বলেন, এখনও এজাহার হাতে পৌছায়নি।লিখিত অভিযোগ পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়