৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অধরার প্রস্তুতি

প্রতিদিনের ডেস্ক
সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন চলতি প্রজন্মের গ্ল্যামারাস চিত্রনায়িকা অধরা খান। দীর্ঘ সময় সেখানে নিজের ব্যবসা ও ঘোরাঘুরি নিয়ে সময় কাটিয়েছেন তিনি। এদিকে সর্বশেষ ‘বর্ডার’ সিনেমায় অধরাকে দেখা গিয়েছিল। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দু’টি সিনেমা। এরমধ্যে একটি হলো অহিদুজ্জামান ডায়মণ্ড পরিচালিত সিনেমা ‘দখিন দুয়ার’। আর অন্যটি হলো অপূর্ব রানা পরিচালিত সিনেমা ‘রাইটার’। দু’টি ছবিই চলতি বছর মুক্তির কথা রয়েছে। এদিকে অধরা কলকাতার আরও একটি সিনেমার শুটিংও করেছেন। সেই কাজ আরও কিছু বাকি রয়েছে। বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার।
এ নায়িকা বলেন, যে দু’টি ছবি মুক্তির অপেক্ষায় আছে, তার দু’টিতেই আমার চরিত্র ভিন্নধর্মী। দু’টি সিনেমাতেই অভিনেত্রী হওয়ার চেষ্টা করেছি। সেটা ছবি দু’টি মুক্তি পেলেই বুঝতে পারবেন দর্শক। তিনি বলেন, দুবাই থেকে ফিরলাম কয়েকদিন আগেই। এখন একটু নিজেকে সময় দিচ্ছি। বিশেষ করে বেশকিছু ছবির প্রস্তাব রয়েছে। ওয়েবের প্রস্তাবও আছে। সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। সব ঠিকঠাক থাকলে ১২ই মে থেকে নতুন সিনেমার কাজ শুরু করবো। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে নারাজ তিনি। অধরা বলেন, আসলে আনুষ্ঠানিক ঘোষণা এলেই ভালো। তারই অপেক্ষা করছি। আশা করছি এ বছর ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়