২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মালয়েশিয়ার পাহাংয়ে ১০ বাংলাদেশি আটক

প্রতিদিনের ডেস্ক
মালয়েশিয়ার পাহাংয়ে ১০ বাংলাদেশিসহ ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (৩ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।অভিবাসন বিভাগ ফেসবুকের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন, ইন্দোনেশিয়ার ১০, থাইল্যান্ড ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার এক জন নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে।অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে ৩০ জনকে আটক করা হয়।অধিক তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে আটক ব্যক্তিদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলে অভিবাসন বিভাগ বিবৃতিতে জানিয়েছে।
অবৈধ অভিবাসীদের অবস্থানের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য রাজ্যের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়