৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভ্যানে করে ঘুরছেন

সোহাগ আলী কালীগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভ্যানে চোড়ে ঘুরছেন বিভিন্ন কেন্দ্রে রাশেদ শমসের।বুধবার সকাল ৮টায় ভোট শুরু হবার পর থেকে থেকে অনেক প্রার্থীরা মোটর সাইকেলে বা প্রাইভেট চোড়ে বেড়াচ্ছেন। কিন্তু চেয়ারম্যান প্রার্থী রাশেদ শমসের। তিনি ভ্যানে কোন কর্ম ছাড়াই বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় দিকে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা বাজারে হেলিকপ্টার প্রতিকের প্রার্থী রাশেদ শমসের ভ্যানে চোড়ে ঘুরছেন। ভ্যানে চড়েই তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানান। রাশেদ শমসের বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি অনেকটাই কম। ভোটার উপস্থিতি বাড়াতে তিনি ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া আহবান জানাচ্ছেন। কালীগঞ্জ উপজেলায় পৌরসভা ও ১১টি ইউনিয়ন মোট ভোট কেন্দ্র রয়েছে ৯১টি। ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩২৮ জন। মহিলা ভোটার রয়েছে ১ লাখ ২০ হাজার ৫৫৩ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়