১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

প্রতিদিনের ডেস্ক:
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দেশে এবং বিদেশে অবৈধ কত সম্পদ রয়েছে তার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।আমেরিকায় ২৭৭০ কোটি টাকা এবং ব্রিটেনে ৬৬ কোটি টাকার সম্পদের তথ্য যুক্ত করে বৃহস্পতিবার (৯ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান রিট আবেদনটি দায়ের করেন।এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।এর আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে আবেদন করেছিলেন এই আইনজীবী। দুদক কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এবার রিট করা হলো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়