৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় বয়োবৃদ্ধ রিজিয়া বেগমের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় রিজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ জানালার সাথে বাঁধা আবস্থায় উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মঙ্গলহাটা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত তবিবর রহমানের স্ত্রী এবং আইন মন্ত্রনালয়ের যুগ্ম সচীব হুমায়ূন কবিরের মা। নিহতের ছেলে যুবলীগ নেতা রবিউল কবির জানান, উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষে গভীর রাতে বাড়ি ফিরে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মায়ের লাশ দেখতে পান। এ সময় চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তিনি আরও বলেন, আমার মায়ের কাছে সব সময় কমবেশী টাকা-পয়সা এবং স্বর্ণালংকার থাকতো। আমাদের গ্রামের সবাই সেটা জানেন। আমার মা একা থাকেন। এই সুযোগটা কাজে লাগিয়ে দূর্বৃত্তরা টাকা ও স্বর্ণালংকার লুট করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে । মাকে হত্যার খবর শুনে বাড়িতে আসেন তার ছেলে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হুমায়ুন কবিরসহ অন্য সন্তানরা। লোহাগড়া থানা ওসি কাঞ্চন কুমার জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রবিবার সকালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ধারনা করা হচ্ছে বৃদ্ধাকে কে বা কারা স্বাসরোধ করে হত্যা করে বেঁেধ রেখে গেছে।বিষয়টি তদন্ত করেু জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়