৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ওয়েব ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালা

আব্দুল মোমিন, কেশবপুর
ওয়েব ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালা যশোর গ্রান্ড দরবার সম্মেলন কক্ষে ১৪মে মঙ্গলবার সকাল ১০টায় আয়োজন করা হয়। ক্রিশ্চিয়ান এইড, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, নাগরিক উদোম নাগরিক উদ্যোগে কর্মশালায় ওয়েব ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সমন্বয়কারী গান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুমিতা গাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব ফাউন্ডেশন যশোর জেলা ওয়েব ফাউন্ডেশন এএনসি কমিটির সমন্বয়ক দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা কেশবপুর পরিচালক মোঃ হারুনার রশীদ। কর্মশালায় উপস্থিত বক্তাগন ওয়েভ ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই একটি ন্যায্য ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার রূপকল্প নিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। সভায় যশোর এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক শাহজাহান নান্নু, শাহনাজ পারভিন, এএনসি কমিটি কেশবপুর উপজেলা শাখা, সিরাজুল ইসলাম, অধ্যাপক মোঃ কওছার আলী সভাপতি এএনসি কমিটি শার্শা, অখিল কুমার চক্রবর্তী সাধারণ সম্পাদক এএনসি কমিটি যশোর সদর উপজেলা, মোঃ মফিজুর রহমান সাধারণ সম্পাদক এএনসি কমিটি শার্শা উপজেলা প্রমুখ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়