৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দুদিন পার হলেও কেউ গ্রেফতার নেই নিহত ফয়সাল চালাতো সংসার

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লক্ষীপাশায় ছুরিকাঘাতে ফয়সাল মুন্সী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (১৩ মে) রাত ৯টার দিকে লক্ষীপাশা এলাকার মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়কে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় পড়েছিল তার মরদেহ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তার ইজিবাইকের আয়-রোজগারে চলতো সংসার। অথচ এই কিশোরের প্রাণ চলে গেল ছুরিকাঘাতে। ইজিবাইক ছিনতাই চক্রের বেপরোয়া অপরাধের লাগাম টেনে ধরতে পারছে না কেন আইন প্রয়োগকারী সংস্থা-এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। নিহত ফয়সাল লোহাগড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যানচালক। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ি ফেরার পথে স্থানীয়রা পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় উদঘাটন করে পুলিশ। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা প্রাথমিক পর্যায়ে জানাতে পারেনি পুলিশ। নিহত ফয়সালের বাবা আহমেদ মুন্সী জানান, তার ছেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হওয়ার পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার ধারণা, ফয়সালকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশপাশেও ভ্যানটি দেখা যায়নি। ফয়সাল বেকারির মালামাল বিভিন্ন মুদি দোকানে দিতো। ঘটনার দিনও বাড়ি থেকে বের হয়ে মুদিদোকানে মালামাল দিয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়