১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সম্পর্কের কথা স্বীকার

প্রতিদিনের ডেস্ক
গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘কাজলরেখা’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমার মধ্যদিয়ে বড় পর্দায় পা রেখেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়াচ্ছেন অভিনেত্রী। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন তিনি। ‘কাজলরেখা’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শরিফুল রাজ। এই অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। এ বিষয়ে মন্দিরা জানান, রাজের সঙ্গে প্রেম হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ২০২২ সালে শুটিং এর সময় অভিনেত্রীর সঙ্গে তার বেশি কথা হতো না। তবে এখন রাজ তার খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রেম করছেন কিনা জানতে চাইলে তিনি জানান, বাস্তব জীবনে সত্যিই প্রেম করছেন তিনি। তবে কার সঙ্গে প্রেম করছেন সে বিষয়ে কোনো কিছু খোলাসা করেননি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমি বাস্তব জীবনে প্রেম করছি। কার সঙ্গে করছি, কীভাবে করছি সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। মন্দিরা আরও বলেন, প্রেম ছাড়া তো একজন মানুষ থাকতে পারে না। আমার মনে হয়, প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি, প্রেম করা উচিত। প্রেম করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। তবে এখন বিয়ে করার কোনো ইনটেনশন একদম নেই, পরিবার থেকেও কোনো রকম চাপ নেই। তাই কাজে মনোযোগ দিতে চাই। এদিকে আগামী ঈদে মন্দিরা অভিনীত ‘নীলচক্র’ নামে আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। সিনেমাটিতে তার নায়ক আরিফিন শুভ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়