প্রতিদিনের ডস্ক:
বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার।রোববার (২৬ এপ্রিল) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।গত ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার৷ ওইদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের সহযোদ্ধা। তিনি আগে বিরোধী রাজনীতি করেছেন, এখনো বিরোধী রাজনীতিই করবেন।এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়। পরে জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল প্রতীকে ১১ হাজার ৫১৭ ভোট পান ইসহাক সরকার।

