৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত সেমিনার

খুবি সংবাদদাতা
১৬ মে (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এ সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কমিটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও শাখা প্রধান (প্রশাসন) উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার মমতাজ খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন হিসেবে সেবাপ্রদান প্রতিশ্রুতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিকক্ষণ কেন্দ্র, খুলনার উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) খাতুনে জান্নাত ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কমিটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। সেমিনারের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়