৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

উপজেলা পরিষদ নির্বাচনে সদরে আজিজুর রহমান ও লোহাগড়ায় ফয়জুল হক বিজয়ী

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আজিজুর রহমান ভূঁইয়া এবং লোহাগড়ায় এ.কে.এম ফয়জুল হক নির্বাচিত হয়েছেন। আজিজুর রহমান ভূঁইয়া ৪৫ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শেখ তোফায়েল মাহমুদ পেয়েছেন ৪২ হাজার ৩০৬ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৌহিদুল ইসলাম সোহেল এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে নাজনীন সুলতানা রোজী। নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিযোগিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। এদিকে লোহাগড়ায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম ফয়জুল হক আনারস ৩৯ হাজার ৮৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু পেয়েছেন ২৬ হাজার ৪৩৯ ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোস্তফা কামাল লিওন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন ইতি। নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী প্রতিযোগিতা করেন। এর মধ্যে ৫ জন চেয়ারম্যান পদে, ৭ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে। রিটার্নিং অফিসার (নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা) নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষনা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়