২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগের উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায় ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায়” ২৩শে মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগ কতৃক আয়োজিত উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, সিডিও ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক গাজী ইমরান। নাগরিক উদ্যোগের জেলা ভলান্টিয়ার দুলাল চন্দ্র দাস এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ মন্ডল, সহকারী যুব উন্নয়ন অফিসার জনিরুল ইসলাম, নাগরিক উদ্যোগের শ্যামনগর উপজেলার চেইঞ্জ এজেন্ট ভবতোষ বৈরাগী ও স্বপন দাস প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়