আব্দুল মোমিন, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বজলু সানার ছেলে মোঃ হাবিবুর রহমান রনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সরেজমিনে গিয়ে জানাযায়, হাবিবুর রহমান রনির স্ত্রী সালিমা বেগম (২৮) বলেন, আমার স্বামী পেশায় একজন ব্যাটারি চালিত ইজিবাইক চালক এবং তিনি মানসিক ভারসাম্যহীন, গত ৩১/০৫/২০২৪ তারিখে শুক্রবার সন্ধ্যায় শিকারপুর গ্রামের অপু নামে এক ব্যক্তির সাথে গাড়ি ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক করে বাড়িতে আসে, পরে স্থানীয় শিকারপুর বাজারের মুদি ব্যবসায়ী আজিজুল ইসলামের দোকানের সামনে বিক্রয়ের জন্য রাখা বোতল রাখা (খোলা) পেট্রোল নিয়ে হাবিবুর রহমান রনি নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মুহুর্তেই তার পুরো শরীর আগুনে দগ্ধ হয়ে যায়, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন। সেখান থেকে তার চিকিৎসার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

