১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সংঘর্ষ মারামারি-ছুরিকাঘাতে ৯ জন হাসপাতালে ভাতুড়িয়ায় প্রেম করতে গিয়ে ঘটলো লঙ্কাকাণ্ড!

নিজস্ব প্রতিবেদক
যশোরের আলোচিত ভাতুড়িয়া গ্রামে অজ্ঞাত এক প্রেমিক যুগলকে আটকে রেখে রাখার ঘটনা নিয়ে গ্রামটির একদল বখাটে যুবক ও শহুরে মাস্তানদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। হাতাহাতি-মারামারি ও এলোপাতাড়ী ছুরিকাঘাতে অন্তত ৯ জন আহত হয়েছেন। গ্রামের ছেলেদের বাঁচাতে ভাতুড়িয়া বাজারের লোকজনও এই সংঘর্ষে জড়িয়ে পড়েনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন। রোববার (২ জুন) দুপুর দুপুর সোয়া ১২টার দিকে শহরতলীর চাঁচড়া কালাবাগা শ্বশান ও ভাতুরিয়া বাজারে দু’দফায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চাঁচড়া রেলগেট এলাকার রোহিত (১৮), মিরাজ (২০), টাইজেল (১৮), মেহেদি (২০), ইয়াসিন (২২), হৃদয় ওরফে শরিফুল এবং শহরতলীর ভাদুরিয়া এলাকার রাজিন ইসলাম (২০), লিখন (১৭), দীপু (২৫)। স্থানীয় সূ্ত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কালাবাগা শ্বশানে ২ জন প্রেমিক-প্রেমিকা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হলে স্থানীয় কয়েক যুবক তাদের ধরে আটকে রাখে। অভিযোগ রয়েছে-এ জন্য তারা মোটা অংকের চাঁদা দাবি করেছিল। প্রথমে প্রেমিক যুবক তাদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে হাতা-হাতি করে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু এতে তিনি ব্যর্থ হন। এক পর্যায়ে অবস্থা বেগতিক বুঝে ওই প্রেমিক যুবত শহরে বন্ধুদের কাছে মুঠোফোনে কল করে সাহায্য চান। এর কিছুক্ষণ পর সংঘর্ষ শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন তাদের আটক করে। পরবর্তীতে আটক হওয়া অজ্ঞাত প্রেমিক মোবাইল ফোনে কল করে যশোর শহরে তার বন্ধুদের জানায়। খবর পেয়ে যশোর শহর থেকে রোহিত (১৮), মিরাজ (২০), টাইজেল (১৮), মেহেদি (২০), ইয়াসিন (২২) ও হৃদয় ওরফে শরিফুল ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে প্রেমিকা যুগলকে জোরপূর্বক ছিনিয়ে আনার চেষ্টা করে। এসময় স্থানীয় রাজিন ইসলাম (২০), লিখন (১৭), দীপু (২৫) বাঁধা দিলে তাদের মারধর করে। এই ঘটনা দেখে ভাতুরিয়া বাজারের লোকজন ছুটে এসে শহুরে ৬ মাস্তানকে বেধড়ক পেটায়। তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার হয়। পরে আহত অবস্থায় ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ৭ জনকে হাসপাতালে পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, এরআগে একই এলাকায় এক প্রেমিকযুগলকে আটকে রেখেছিল ভাতুড়িয়ার একদল যুবক। পরে শহুরে মাস্তারা সেখানে গিয়ে একজনকে খুন করে প্রেমিকযুগলকে উদ্ধার করে আনে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়