১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

চেক প্রজাতন্ত্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত আরও ২০

প্রতিদিনের ডেস্ক:
চেক প্রজাতন্ত্রে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত এবং আরও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার (৫ জুন) গভীর রাতে পারডুবিস শহরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হলে এই হতাতের ঘটনা ঘটে। জরুরি ও সরকারি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।রেলওয়ে প্রশাসন জানিয়েছে, রেজিওজেট পরিচালিত যাত্রীবাহী ট্রেনটি প্রাগ থেকে পূর্ব স্লোভাকিয়ার কোসিসের উদ্দেশে যাত্রা করেছিল। আর মালবাহী ট্রেনটিতে ক্যালসিয়াম কার্বাইড ছিল বলে জানিয়েছে ফায়ার ব্রিগেডের এক মুখপাত্র।কয়েক ডজন পুলিশ, ফায়ার এবং জরুরী পরিষেবা ইউনিট দুর্ঘটনাস্থরে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার রেসকিউ সার্ভিস জানিয়েছে, ট্রেনটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলো।স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পরিবহনমন্ত্রী মার্টিন কুপকাও। একটি টেলিভিশন ব্রিফিংয়ে দুর্ঘটনার তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়